সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

বোয়ালখালীতে ৫ গরু চোর কে গণপিটুনি


এম মনির চৌধুরী রানা , চট্টগ্রাম প্রতিনিধি

eshomoy.com || 2023-12-09 21:10:30
বোয়ালখালীতে  ৫ গরু চোর কে গণপিটুনি

চট্টগ্রামের বোয়ালখালীতে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।  

আরও পড়ুন -  দীঘিনালায় রোকেয়া উদযাপন

আজ (৯ ডিসেম্বর) শনিবার ভোরে উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়নে এসব যুবককে ধাওয়া দিয়ে আটক করা হয়। আহতরা হলো পশ্চিম শাকপুরা ৬ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে মো. জাবেদ হোসেন (৩২), ৩ নম্বর ওয়ার্ডের,

মো. লেদু মাঝির ছেলে লিটন (৩১), শাকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামের জামালের ছেলে ইমরান হোসেন বিজয় (২০) ও চৌকিদার মো. শহীদ হাসানের ছেলে ইবনূর হাসান (২১) এবং পশ্চিম গোমদণ্ডীর মো. ইউনুছের ছেলে আসাদ (২৫)। স্থানীয়রা জানান, ভোর রাত ৩টার দিকে জ্যৈষ্ঠপুরা এলাকায় এক গোয়াল ঘরের তালা কেটে চোরের দল ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।

এ সময় বাড়ির লোকজন টের পেয়ে বেরিয়ে এসে চিৎকার করেন। লোকজন এগিয়ে এলে চোরের দল দুটি সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে আমুচিয়া গুচ্ছগ্রামের দিকে চলে যায়।

আরও পড়ুন -  দীঘিনালায় আন্তর্জাতিক দূনীতি বিরোধী দিবস পালন

খবর পেয়ে ওই এলাকার লোকজন তাদের ধাওয়া দিয়ে একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে ৫ যুবককে গণপিটুনি দেন। আরেকটি সিএনজি অটোরিকশা পালিয়ে যেতে সক্ষম হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, গণপিটুনিতে আহত ৫ যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, আহত ৫ যুবককে পুলিশ আটক করেছে। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইসময়/ইস/এমআরএম