সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জাতীয়

মিয়ানমার বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান নতুনধারার


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-02-06 12:34:00
মিয়ানমার বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান নতুনধারার

মিয়ানমার সীমান্তের বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত 'মিয়ানমার সীমান্ত উত্তেজনারোধে করণীয়' শীর্ষক আলোচনা সভায় নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

 

এসময় সভাপতির বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ভুলে গেলে চলবে না, ২০১৫ সালে নায়েক-সুবেদার রাজ্জাকের নাক কামড়ে দিয়েছিলো, সেই বছর সাধারণ মানুষদেরকেও হত্যার শিকার করেছিলো, ২০১৭ সালে এসে মিয়ানমার বাংলাদেশের সীমান্ত থেকে নায়েক সুবেদার মিজানুর রহমানকে  হত্যা করেছিলো।

আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে ৯৫ বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার।

সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম, সিনিয়র শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হাওয়া বেগম, মিজানুর রহমান প্রমুখ।

 

এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশকে মিয়ানমার সরকার যখনযা খুশি, তখন তা ভেবে একের পর এক বিভিন্ন ধরণের সিদ্ধান্ত নিচ্ছে-হামলা করছে-তাদের নাগরিকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এমন সকল হটকারী সিদ্ধান্ত রুখতে এখনই বাংলাদেশকে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে হবে। তা না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের স্বার্বভৌমত্ব এবং অর্থনীতি। যা কোভাবেই প্রত্যাশিত নয়।