সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জাতীয়

নিখোঁজের পর নদীর পাড়ে মিলল বৃদ্ধের মরদেহ


শারমিন শোভা -ইসময় (মানিকগঞ্জ)

eshomoy.com || 2021-12-23
নিখোঁজের পর নদীর পাড়ে মিলল বৃদ্ধের মরদেহ

 

মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিংগাইরের জামসা এলাকার কালিগঙ্গা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।নিহত মান্নান উপজেলার তালেবপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মৃত কিফাজ উদ্দিনের ছেলে।

 

 

 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্ত্রী ও সন্তানদের নিয়ে জামসা এলাকায় শ্বশুড় বাড়িতে বসবাস করতে মান্নান। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঘাঁস কাটার কাঁচি নিয়ে রাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় এবং এরপর সে নিখোঁজ হয়। সকালে বাড়ি না ফেরায় খোঁজাখুজি পর জামসা কালিগঙ্গা নদীর পাড়ে তার মরদেহ দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে তার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

 

তিনি আরও বলেন, খুনের ঘটনায় পুলিশ কাজছে এবং এঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

তবে নিহতের স্ত্রী মনোয়ারা খাতুনের অভিযোগ, কয়েকদিন ধরে স্থানীয় ইউসুফ আলী, ছবেদ আলী, সাম মিয়া, বছির উদ্দিন ও বিরচন মিয়ার ক্ষেতের ঘাঁস চুরি হচ্ছিল। ঘাঁস চুরি হওয়ায় রাতে ক্ষেতে লাঠি পাহারা দিচ্ছিল তারা। ঘাঁস চুরির ঘটনায় ঘাঁস পাহারা দেয়া ব্যক্তিরা আমার স্বামীকে খুন করেছে।