সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : স্বাস্থ্য

নতুন আতঙ্ক সংক্রামক ব্যাধি এমপক্স,অ্যালার্ট জারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের, দেশের প্রবেশপথগুলোতে নজরদারি


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-08-18 স্বাস্থ্য
 নতুন আতঙ্ক সংক্রামক ব্যাধি  এমপক্স,অ্যালার্ট জারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের, দেশের প্রবেশপথগুলোতে নজরদারি
(মাঙ্কিপক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট এক সংক্রামক রোগ - ছবি : সংগৃহীত

 করোনার ন্যায় আতঙ্ক নতুন সংক্রামক রোগ এমপক্সের (মাঙ্কিপক্স) জন্য বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

গতকাল শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।                                                 

বিজ্ঞপ্তিতে জানিয়েছে,এমপক্স (মাঙ্কিপক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট এক সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুঁসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া ও জ্বর হতে পারে।

এরই মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে মধ্য আফ্রিকায় ছড়িয়ে পড়েছে ।


ইতোমধ্যে রোগটি ব্যাপক আকারে ছড়িয়েছে রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া,বুরুন্ডি ও ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে। এই সব জায়গায় রোগটির উপসর্গ হিসেবে দেখা যায় ব্যথা, লসিকাগ্রন্থি ফুলে যাওয়া এবং জ্বরে।

শুক্রবার(১৬আগষ্ট) পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এমপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত করেছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট কি না তা নির্ধারণের জন্য আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।


এখন পর্যন্ত বাংলাদেশে এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক অধিদফতরের উপপরিচালক দাউদ আদনান। তবে তিনি রোগের সংক্রামক প্রকৃতির কারণে সতর্ক থাকার উপর জোর দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর উপ-পরিচালক আদনান জানিয়েছে ‘এমপক্স যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। বিমানবন্দর, নৌপথ ও অন্যান্য প্রবেশ পয়েন্টগুলোতে সাবধানতা অবলম্বনের জন্য নির্দেশিকা জারি করা হবে।’

এ রোগের লক্ষণগুলো অনুভব করলে বা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এলে অবিলম্বে চিকিৎসা সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।


বিশেষ করে ২১ দিনের মধ্যে আক্রান্ত কোনো দেশ ভ্রমণ করলে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া জনসাধারণকে সহায়তার জন্য হেল্পলাইন ১৬২৬৩ বা ১০৬৫৫ নম্বরে এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে।

ভাইরাসের বিস্তার রোধে সরকারের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরে আদনান বলেন, ‘কেউ যাতে এমপক্স নিয়ে দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সূত্র, ইউএনবি,বাসস, বিবিসি বাংলা।