সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : পিরোজপুর

ইন্দুরকানীতে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।


eshomoy.com || 2025-02-19
ইন্দুরকানীতে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ নাসির উদ্দিন এর বিরুদ্ধে তার প্রতিপক্ষরা নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের কিছু লোকজন তাকে নানা ভাবে মিথ্যা মামলা ও চরিত্র হননের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পশ্চিম বালিপাড়ার বিতর্কিত এক নারীর সহযোগিতা নিয়ে তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে একটি মিথ্যা মামলাও করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

মামলা ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ওই নারীর মামলায় ঘটনার স্থান খুলনার সদর থানায় দেখানো হয়েছে। অথচ স্বাক্ষী ৮ জনের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পচ্চিম বালিপাড়া গ্রামে রয়েছে। এদের মধ্যে ৪ নাম্বার স্বাক্ষী জসিম উদ্দিন হাওলাদার রাজধানীর তেজগাঁও থানার কাভার ভ্যান শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক। সে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। মামলার বাদী রিজিয়া আক্তারসহ সকল স্বাক্ষী জসিম উদ্দিনের সিন্ডিকেটের সদস্য। জসিমের নামে ইন্দুরকানী থানায় নাশকতা, বাড়ি দখলসহ একাধিক মামলা রয়েছে।

বালিপাড়ার ইউপি সদস্য আঃ জলিল শেখ বলেন, স্বামী পরিত্যাক্তা ঐ নারীর বিরুদ্ধে বেশ কয়েকজনকে বিভিন্ন সময়ে হয়রানির মাধ্যমে বড় অংকের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এই নারীর অগনিত নগ্ন ছবি ও ভিডিও এলাকার যুবকদের মোবাইলে আছে। বেশ কয়েকটি ভিডিওতে তাঁকে সম্পূর্ণ নগ্ন ও আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যায় এসব নগ্ন ভিডিও মহিলা নিজেই করেছেন।

মামলার বাদী ওই নারীর প্রথম স্বামী এবং বালিপাড়া বাজারের ব্যবসায়ী মোঃ রবিউল গাজী জানান, এই নারী বালিপাড়া বাজার এলাকা ও বিভিন্ন এলাকার ছেলেদের সাথে শারীরিক সম্পর্কে জড়িত। দীর্ঘদিন অসামাজিক ও অনৈতিক কাজের সাথে যুক্ত। এসব কারনেই আমি সামাজিক শালিস বৈঠকের মাধ্যমে খোলা তালাক দিয়েছি। তালাকের প্রায় ১ মাস পর উক্ত মহিলা আমার বিরুদ্ধে যৌতুক নিরোধ ও লিগ্যাল এইডে মিথ্যা মামলা দায়ের করে। আদালতে তার চারিত্রিক বর্ণনা ও আপত্তিকর ছবি জমা দিলে উক্ত মহিলা আদালত থেকে মামলা তুলে নেয়। এক পর্যায়ে মামলা খারিজ হয়ে যায়। এক সময় এই নারী অবৈধ ভাবে ভারতে বসবাস করতেন। সেখানেও নানা ধরনের অপকর্মের সাথে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় যুবদল নেতা শাহিন খান জানান, মুহাম্মদ নাসীর উদ্দিনের প্রতিপক্ষরা কৌশলে অর্থের বিনিময়ে এই নারীকে ব্যবহার করে তার নামে একটি ধর্ষণের অভিযোগে মামলা করেছে।

এ বিষয়ে ভুক্তভোগী মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, যারা সমাজ ব্যবস্থাকে নষ্ট করে মাদক, সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করছে আমি সারাজীবন তাদের বিরুদ্ধে সোচ্চার। আমি ২ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। প্রতিপক্ষরা আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটা মিথ্যা মামলা করেছে। আমি এ ঘটনার সাথে আদৌ সম্পৃক্ত নই। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

কেসি টেকনিক্যাল কলেজ এর অধ্যক্ষ এসএম ইউনুস আলী বলেন, মুহাম্মদ নাসীর উদ্দীন অত্যান্ত সৎ ও সামাজিক একজন ব্যক্তি। আমি দীর্ঘ দিন ধরে তাঁকে চিনি ও জানি। তার বিরুদ্ধে আনিত অভিযোগটি ষড়যন্ত্র মূলক বলে মনে হচ্ছে।