স্বপ্নের পিরোজপুর গ্রুপের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত
সাইফুল ইসলাম হাওলাদার (পিরোজপুর প্রতিনিধিঃ)
স্বপ্নের পিরোজপুর নামক ফেজবুক গ্রুপের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আজ ১২ এপ্রিল পিরোজপুর শহরের (অবকাশ মোর) সংলগ্ন হোটেল রয়েল প্যালেসের ৩য় তলায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রায় দেড় শতাধিক গ্রুপের সদস্যের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি সম্পুর্ন হয়।
মোঃ এইচ এম মাসুদ মহল্লী এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়।এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনজিত সরকার (উপ পুলিশ পরিদর্শক) পিরোজপুর সদর থানা পিরোজপুর...
অত্র অনুষ্ঠানে পিরোজপুর সদর থানার ওসি জনাব মোঃ আশিকুজ্জামান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ঢাকা থাকায় উপস্থিত থাকতে পারেননি ...তার পরিবর্তে পুলিশের উপ পরিদর্শক রঞ্জিত কুমার সরকার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন....
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্য দিয়ে শুরু হয়ে লটারি ড্রো ও পুরুষ্কার বিতরনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়,,
প্রধান অতিথি রনজিত সরকার তার বক্তব্যে মাদক এবং কিশোর গ্যাংয়ের ভয়াবহতা সম্পর্কে দিকনির্দেশনা মুলক পরমর্শ দেন ও পিরোজপুরের বিভিন্ন ইতিহাস ও সাংস্কৃতি তুলে ধরেন।
গ্রুপের এডমিন মোঃ শাওন মোল্লা বলেন,গ্রুপটির পরিচালনায় আমি নিজে রয়েছি, আমরা সব সময়, গরীব অসহায় মানুষের পাশে থাকি ও সমাজ কল্যান মুলক কাজে আমরা নিয়োজিত রাখি, আমাদের কোন অসৎ উদ্দেশ্য নাই, এবং সদস্যদের প্রতি দিক নির্দেশনা মূলক কথা বলেন।
এ সময়ে গান পরিবেশন করেন গানে গানে সেরা ২০২৪ এর মুল মঞ্চে থাকা সংগীত শিল্পী সবাই গ্রুপের মঙ্গল কামনা করেন। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যাফেল ড্রোর ইত্যাদির মাধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।