নলছিটিতে মোল্লারহাট ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৩টায় নলছিটি উপজেলা পরিষদের সভাকক্ষে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সহযোগিতায় এবং রূপান্তর এনজিও এর অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজনে করে। ওরিয়েন্টেশনে মোল্লারহাট ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন ও কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।
মোল্লারহাট ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আলামীন মোল্যা এর সভাপতিত্বে। দি ইউএসএআইডি আইন সহায়তা এক্টিভিটি প্রকল্প ও রূপান্তর এনজিও'র প্রোগ্রাম অফিসার মোসাঃ ফারহানা রহমান এর পরিচানায়। ১৫ সদস্য বিশিষ্ট মোল্লারহাট ইউনিয়নের জাতীয় আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়।
মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ আলামীন মোল্যা কে সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।