সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. ইমরান আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাওছার হোসেন।
এছাড়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, বিদেশফেরত প্রবাসী এবং মিডিয়াকর্মীরা সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে রেইজ প্রকল্পের মূল কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন বরিশাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কার্যালয়ের কর্মকর্তা আতিকুল আলম। তিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের নানা দিক উপস্থাপন করেন।
রেইজ প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রবাস ফেরত কর্মীদের পুনর্বাসনের জন্য একটি টেকসই রিইন্টিগ্রেশন মডেল তৈরি করা, মনোসামাজিক ও অর্থনৈতিক কাউন্সেলিং প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা দেওয়া এবং অভিবাসী কর্মীদের তথ্য সংরক্ষণের জন্য একটি সমৃদ্ধ ডাটাবেজ তৈরি করা।
সেমিনারে উন্মুক্ত আলোচনায় উপস্থিত মিডিয়াকর্মী ও অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রকাশ করেন।