নাচনমহল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির মোল্লার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে নাচনমহল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও ভবানীপুর বাজার এলাকায় ৯টি ওয়ার্ডের অসহায় মানুষের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মোঃ কবির মোল্লা বলেন, "তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের পক্ষ থেকে এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। দল থেকে যখন যেভাবে নির্দেশনা দেবেন, আমি আমার ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করব।"
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচনমহল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল, কৃষকদলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।