সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-08-28
নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন।


নলছিটি প্রতিনিধিঃ


ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট)  জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন কে.এম নাঈম হিমেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ জুবায়ের তালুকদার, সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী এবং সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদার।


একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান বলেন, কেন্দ্রীয় নেতাদের দায়িত্বশীল সমন্বয় ও গভীর বিশ্লেষণের পর রাজপথে দলের দুঃসময়ে যারা সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন করেই এই কমিটি গঠন করা হয়েছে। যেহেতু এটি কলেজ কমিটি, তাই স্বাভাবিকভাবেই এখানে নেতৃত্বে নতুনত্ব থাকবে। আমি বিশ্বাস করি, জেলা সভাপতি ও সম্পাদক একটি সুন্দর ও যথোপযুক্ত কমিটি উপহার দিয়েছেন।