সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধে বসতঘর ভাঙচুরের অভিযোগ।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-11-01
নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধে বসতঘর ভাঙচুরের অভিযোগ।

নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধে বসতঘর ভাঙচুরের অভিযোগ।


নলছাটি প্রতিনিধি


ঝালকাঠির নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।শনিবার বেলা ১১টায় উপজেলার দেওপাশা গ্রামের বাবুল হাওলাদার নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এসময় তিনি লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, প্রায় দুই যুগ আগে একটি চুক্তিনামার মাধ্যমে একই গ্রামের মৃত লতিফ আলী খানের পুত্র মতলবের খানের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। পরে উক্ত জমি দখলে নিয়ে বসতঘর নির্মান করে বসবাস শুরু করলেও মতলেব খান সাব কবলা

দলিল না দিয়ে গড়িমসি শুরু করেন।ক্রয়কৃত জমির দলিল বুজে নিতে মতলেব খানের সাথে বিরোধ চলছিল। জমির দলিল সম্পন্ন করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেও কোন সুরাহ হয়নি।এক পর্যায়ে তার সাথে স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার বাদনুবাদ হয়েছে। পরে এ বিষয়ে বাবুল হাওলাদার কর্তৃক বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়।যাহা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরই মধ্যে গত ০৯ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুজে মতলেব খান দলবল নিয়ে তার বসতঘরে হামলা করে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় তার জেষ্ঠ্য পুত্র জুয়েল খান,স্ত্রী খাদিজা বেগম ও পুত্রবধূ সোনিয়া বেগম।এতে বাবুল হাওলাদারের বসতঘর সম্পূর্ণ ভাঙচুর করে ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করা হয় বলে তিনি সংবাদ সস্মেলনে দাবি করেন। এঘটনায় বাবুল হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের পরও মতলেব খানসহ বিবাদীরা বাবুল হাওলাদার ও তার পরিবারের সদস্যদের নানা হুমকী ধমকী দেয় বলে তিনি সাংবাদিকদের জানান।

এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে।তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।