সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঝালকাঠি

জনগণের আস্থার প্রতীক নুরে আলম মল্লিক, শুক্তাগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে

দীর্ঘদিনের সফল ইউপি সদস্য নুরে আলম মল্লিককে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় শুক্তাগড়বাসী


সিনিয়র করেসপন্ডেন্ট

eshomoy.com || 2026-06-06 00:23
 দীর্ঘদিনের সফল ইউপি সদস্য নুরে আলম মল্লিককে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় শুক্তাগড়বাসী
.শুক্তাগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ নূরে আলম মল্লিক

শুক্তাগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ নুরে আলম মল্লিক


ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়নের সুপরিচিত সমাজসেবক, শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধি মোঃ নুরে আলম মল্লিক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার অধিকারী মোঃ নূরে আলম মল্লিক ১৯৯৭ সালে ২নং শুক্তাগড় ইউনিয়নের ৮নং শুক্তাগড় ওয়ার্ড থেকে প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন এবং ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ধারাবাহিকভাবে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ এই সময়ে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করেছেন এবং একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে সুনাম অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ততবারই জনগণের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি কোনো রাজনৈতিক দলের মনোনয়ন বা সমর্থনের ওপর নির্ভর না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ফলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

শুধু জনপ্রতিনিধি হিসেবেই নয়, শিক্ষাক্ষেত্রেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তিনি শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ও অপরাধবিরোধী কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্তাগড় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব এবং জনসেবার মান আরও উন্নত করতে হলে অভিজ্ঞ ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, মোঃ নূরে আলম মল্লিক চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্ব, সততা, দক্ষতা, শিক্ষাগত নেতৃত্ব এবং জনসেবার অভিজ্ঞতা তাঁকে চেয়ারম্যান পদে একজন শক্তিশালী ও যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে শুক্তাগড় ইউনিয়ন আরও সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়নে পরিণত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ বিষয়ে মোঃ নূরে আলম মল্লিক বলেন, “দীর্ঘদিন ধরে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করেন, তাহলে আমি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, জনগণের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে চেয়ারম্যান পদে নির্বাচন করলে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আবির্ভূত হবেন।