সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঝালকাঠি

সার্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন।


বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2024-06-03
সার্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি:

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভূক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেবরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন আয়োজনে আজ ৩ জুন ২০২৪ তারিখ বেলা ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাদিম মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাতেমা মমতাজ মলি ও মো: আতিকুর রহমান।

একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন কল্যাণ পরিষদ গ্রেড ১১-১৬ এর সভাপতি আরিফ হোসেন সুমন, সাবেক সভাপতি শাহাজাদা খান এবং কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০ এর সভাপতি আরিফ সিকদার।

তারা সকলেই এই অন্তর্ভুক্তি বাতিলের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।