সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে সিএনজি - মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত -২।


বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2024-06-16
নলছিটিতে সিএনজি - মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত -২।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি(ঝালকাঠি): 

বরিশাল- ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় রবিবার(১৬জুন) রাত সাড়ে বারোটার দিকে সিএনজি- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. মুরাদ আলী। 


জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠির উদেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি বরিশাল- ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আলামিন ও যাত্রী আলতাফ মুন্সী গুরুতর আহত হন। 


পরে ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ নিঝুম গুল তাদের সড়কে আহত অবস্থায় দেখে নিজ গাড়ীতে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার বাসিন্দা আবদুল হকের পুত্র সিএনজি চালক চালক মো. আলামিন(৩৫) ও পিরোজপুর জেলার দাউদখালি ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের পুত্র আলতাফ মুন্সী(৭০)। 


নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, দূর্ঘটনার শিকার সিএনজি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।