সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন।


eshomoy.com || 2024-06-19
নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন।

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে অলাভজনক সামাজিক সংগঠন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বুধবার ১৯ জুন বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। 

উপজেলা ব্যাপী প্রতি বছর সংগঠনটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়কের পাশেও বৃক্ষ করে আসছে।এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের বর্ষা মৌসুমের শুরুতেই এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের বিভিন্ন প্রান্তে প্রায় বিশটি বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

সংগঠনের সভাপতি মো:রেজাউল করিম সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন খান সেলিম, নলছিটি ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক অধ্যাপক সামসুল আলম বাহার,সংগঠনের সহ সভাপতি ব্যারিস্টার শেখ মইনুল করিম,সংগঠনের সহ সভাপতি মিজানুর রহমান,ব্যাংক কর্মকর্তা মনির হোসেন, শিক্ষক আলমগীর হোসেন,স্থানীয় সমাজকর্মী বালী তূর্য,শিক্ষক মশিউর রহমান, মো:জয়নুল আবেদিন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। 

সংগঠনের সভাপতি এসএম রেজাউল করিম বলেন, বৃক্ষরোপণ এখন আর কোনো সাধারণ শখের পর্যায়ে নেই, এটি এখন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। এ জন্য আমরা সাংগঠনিক কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি।