ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে নেতাকর্মীদের বিভিন্ন রকম ভালো কাজের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। নলছিটি উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জনপ্রিয় কয়েকজন নেতা। তারই ধারাবাহিকতায় গতকাল রাত ৮ টার দিকে সুবিদপুর ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তালতলা বাজারে পথসভা করেন। এসময়ে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না বলেন। সকল নেতাকর্মী ঐক্য থাকতে হবে। ইউনিয়নের যেসকল অসঙ্গতি রয়েছে সেগুলো যাচাই বাছাই করে ছোটখাটো উন্নয়নমূলক কাজ করতে হবে স্বেচ্ছা শ্রমে। ভালো কাজ লিস্ট করুন যেসকল কাজ করলে ছাত্র-ছাত্রী ও সাধারন জনগন উপকৃত হবে সে সকল কাজ আইডেন্টিফাই করে কাজে লেগে পড়ুন। কোন সন্ত্রাসীর কাধে হাত দিয়ে চলার চেস্টা করবেন না। চাঁদা বাজ সন্ত্রাসীদের আইনের হাতে তুলে দিতে হবে। মাদক কারবারির স্থান নলছিটিতে থাকতে পারবে না। এসময় তিনি তালতলা বাজারের রাস্তার বেহাল অবস্থা উল্লেখ করে বলেন এই রাস্তা মেরামত করে জনগনের যাতায়াতের পথ সুগম করে দিতে হবে। একটি বাজারের ভিতরের রাস্তা এরকম থাকতে পারে না। শহীদ জিয়ার সৈনিকরা তার মতো করেই সমাজের সকল অসঙ্গতি নিয়ে কাজ করে দূর করবে। সংখ্যালগুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি মন্দিরে পাহাড়ার ব্যবস্থা করতে হবে। কারন ভারতের দালালরা বিভিন্ন জায়গায় উঁকি জুকি দিচ্ছে নাশকতা করার পায়তারা চালাচ্ছে তাদের এই সুযোগ দেয়া যাবে না। সন্ত্রাসী চাঁদাবাজ মাদক কারবারি থেকে দেশ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে হবে। প্রশাসন কে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। তিনি সুবিদপুর ইউনিয়নের প্রায়াত নেতা নজরুল ইসলাম শাহীন তালুকদার কে স্মরন করেন। তার স্মৃতিচারন করে বলেন ভাই আজকে নেই তার শূন্যতা আমরা অনুভব করছি। এসময়ে আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ জিয়াউল কবির মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুল কবির রানা, স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী তারেক, উপজেলা যুবদল নেতা মোঃ রেজওয়ান, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদ খান, শহীদ হাওলাদার, যুবদল নেতা শহীদ তালুকদার, সোহাগ মুন্সি, জসিম খান, জাকির হোসেন লিটন,তরিকুল ইসলাম মিঠু, আনোয়ার হোসেন বাুবুল,সোহেল, নয়ন,জালাল,স্বেচ্ছাসেবক দল সভাপতি মাইনুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক সুমন তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মুজাম্মেল আরিন্দা,শামিম হাওলাদার, ছাত্রদল নেতা ইমরান সরদার হিরু, তানভীর, টিটু প্রমুখ।