সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঝালকাঠি

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মশিউর রহমান রাসেল,ঝালকাঠি প্রতিনিধি।।

eshomoy.com || 2024-08-19
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 ঝালকাঠিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে।


এর আগে ঝালকাঠি সদর উপজেলা ও পৌর স্বেচ্ছা সেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। 


ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাবেক সভাপতি দ্বিন ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, সদস্য সচিব শামীম মৃধা। 


সভায় বক্তারা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হওয়া জালেম আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দেশে এখন গনতন্ত্র ফিরে এসেছে। এ দেশে এখন শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।