সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : ভোলা

চরফ্যাশনে আইনজীবীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত, কারণ দর্শানোর নোটিশ


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2026-10-06 21:36
চরফ্যাশনে আইনজীবীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত, কারণ দর্শানোর নোটিশ


চরফ্যাশন আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হযরত আলী হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চরফ্যাশন আইনজীবী সমিতি।

চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৪০ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অ্যাডভোকেট হযরত আলী হিরনের সদস্যপদ ৬ অক্টোবর ২০২৬ থেকে ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

সমিতির নোটিশে আরও উল্লেখ করা হয়, এর আগে বিভিন্ন ঘটনায় তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে আদালতের একটি মামলায় রায় করে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ১২ লাখ টাকা গ্রহণের অভিযোগ ওঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে তাকে দুই মাসের জন্য সদস্যপদ স্থগিত করা হয়েছিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নোটিশে দাবি করা হয়, পরবর্তী সময়ে সমিতির সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সভাকক্ষে অশালীন ভাষা ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এসব বিষয়ে তাকে সতর্ক করার পরও পুনরায় অনুরূপ আচরণের অভিযোগ পাওয়া যায় বলে উল্লেখ করেছে সমিতি।

নোটিশে আরও বলা হয়েছে, চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা একটি মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনার সময় সমিতির পাস বই ও অন্যান্য কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ এবং সংশ্লিষ্ট মামলার বাদীপক্ষের সঙ্গে আচরণ নিয়েও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমিতির শৃঙ্খলা কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

এ ঘটনায় সমিতির গঠনতন্ত্রের ৪০ ধারার বিধান অনুযায়ী অ্যাডভোকেট হযরত আলী হিরনকে সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট হযরত আলী হিরনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।