সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বরিশাল

রাজাপুর–কাঠালিয়ার কৃতি সন্তান, অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার খলিলুর রহমান আর নেই

নিউইয়র্ক দক্ষিণের বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার বড় ভাই মো. খলিলুর রহমান আর নেই

না ফেরার দেশে রাজাপুরের মাটি ও মানুষের সন্তান খলিলুর রহমান


রাজু তালুকদার

eshomoy.com || 2025-12-17 22:16
 নিউইয়র্ক দক্ষিণের বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার বড় ভাই মো. খলিলুর রহমান আর নেই
প্রতিবেদন রাজু তালুকদার

নিউইয়র্ক দক্ষিণের বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার বড় ভাই মো. খলিলুর রহমান আর নেই


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউইয়র্ক মহানগর দক্ষিণের সভাপতি ও ঝালকাঠি জেলার রাজাপুর–কাঠালিয়া উপজেলার মাটি ও মানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজার বড় ভাই মো. খলিলুর রহমান (অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার) ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মরহুম মো. খলিলুর রহমান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব মো. রফিজ উদ্দিন হাওলাদারের বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি আজ বুধবার ভোর ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ আজ ১৭ ডিসেম্বর বুধবার বাদ আছর শুক্তাগড় মাহমুদিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন, বিশিষ্টজন, এলাকাবাসীসহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।