সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বরগুনা

বরগুনায় তরমুজ বিক্রিতে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার


রিয়াদ ইসলাম, ব্যুরো চিফ

eshomoy.com || 2025-03-04 05:55
বরগুনায় তরমুজ বিক্রিতে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
সংগ্রহিত ছবি

বরগুনার তালতলী উপজেলায় তরমুজ বিক্রির সময় চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই নেতা তলতলী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. জহিরুল (৩১)।


মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে তালতলী উপজেলার চরপাড়া নামক এলাকা থেকে জহিরুলকে গ্রেপ্তার করা হয়।


খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা মো. রাকিব টাকার বিনিময়ে চুক্তিতে জমি নিয়ে তালতলীতে তরমুজ চাষ করেন। কিছুদিন আগে তিনি এক পাইকারের কাছে তার খেতে উৎপাদিত তরমুজ বিক্রি করেন। পরে ওই পাইকার খেত থেকে বিক্রি করা তরমুজ নিতে এলে লোকজন নিয়ে এসে জহিরুল চাঁদা দাবি করেন। পরে বিষয়টি তালতলী থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জহিরুলকে গ্রেপ্তার করে।


তরমুজ চাষি মো. রাকিব বলেন, দুপুরে পাইকার যখন তরমুজ নিতে আসে তখন কয়েকজন এসে চাঁদা দাবি করেন। আমি বরগুনার স্থানীয় না হওয়ায় তেমন কাউকে চিনি না। তবে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল নামের একজনকে গ্রেপ্তার করেছে।


বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল বলেন, জহিরুল তলাতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ১৪ নম্বর সদস্য। তাকে গ্রেপ্তারের বিষয়টি আমরা শুনেছি। দলীয়ভাবে জহিরুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে। যদি সে দলের পদ-পদবি ব্যবহার করে কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, চাঁদা দাবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুলকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে চাঁদা দাবির বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরমুজ চাষি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জহিরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে বলেও জানান তিনি।