সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বরগুনা

আমতলীতে এক দিনে ৯ পরীক্ষার্থী বহিষ্কার


বরগুনা জেলা সংবাদদাতা

eshomoy.com || 2025-06-29
আমতলীতে এক দিনে ৯ পরীক্ষার্থী বহিষ্কার
ফাইল ছবি

বরগুনার আমতলী উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একদিনেই ৯ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। রবিবার সকাল ও বিকেলে আমতলী সরকারি কলেজ ও বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁন কেন্দ্র পরিদর্শনকালে এই বহিষ্কারের সিদ্ধান্ত দেন।

জানা গেছে, বিকেলে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কারিগরি শাখার একাদশ শ্রেণির এইচএসসি পরীক্ষা চলছিল। ইউএনও পরিদর্শনে গিয়ে আমতলী সরকারি কলেজের চারজন এবং চাওড়া টেকনিক্যাল কলেজের একজনসহ মোট পাঁচজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করেন।

এর আগে, সকালে আমতলী সরকারি কলেজ কেন্দ্রের অধীনস্থ মাদ্রাসাগুলোর আলিম পরীক্ষায় চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তারা হলেন—আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা, ন.ম আমজাদিয়া সিনিয়র মাদ্রাসা, তালতলী ছোটভাইজোড়া সিনিয়র মাদ্রাসা এবং পশ্চিম চিলা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।

এ বিষয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খাঁন বলেন, “শিক্ষার মানোন্নয়নে নকল বা অসদুপায় কোনোভাবেই বরদাশত করা হবে না। নিয়ম অনুযায়ী নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।”

ঘটনাটি পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মাঝেও ব্যাপক আলোচনা চলছে।