সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বরগুনা

পরীক্ষার আগে শিক্ষক কর্মবিরতিতে অস্থির শিক্ষার্থী অভিভাবক


রাশিমুল হক রিমন, বরগুনা

eshomoy.com || 2025-11-27
পরীক্ষার আগে শিক্ষক কর্মবিরতিতে অস্থির শিক্ষার্থী অভিভাবক
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার আবারও কর্মবিরতি পালন করেছেন -ইসময়।

আমতলী উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার আবারও কর্মবিরতি পালন করেছেন। ফলে উপজেলা জুড়ে প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ কর্মবিরতি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা গেছে, দশম গ্রেডসহ তিনদফা দাবিতে গত ৮ নভেম্বর থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। পরে ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে ‘১১তম গ্রেডের কাজ চলমান’ উল্লেখ করে শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করেন। তবে ১৭ দিন পেরিয়ে গেলেও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার থেকে তারা পুনরায় কর্মবিরতির ঘোষণা দেন।

এদিন আমতলীর সব বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকে। অনেক শিক্ষার্থী স্কুলে এসে শিক্ষক না পেয়ে ফিরে যায়। কেউ কেউ স্কুল প্রাঙ্গণে ঘুরে দুষ্টুমি করে সময় কাটায়।

পশ্চিম কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মীম আক্তার, আনাফ ইসলাম রাফি ও জুনাইদা জানায়, “শিক্ষকরা কর্মবিরতি দিচ্ছেন, তাই আমরা বাড়ি ফিরে যাচ্ছি।”

অভিভাবক লাভলী ও মাজেদা বেগম বলেন, “আগামী মাসের শুরুতে বার্ষিক পরীক্ষা। এখন পড়াশোনা বন্ধ থাকলে বাচ্চাদের ব্যাপক ক্ষতি হবে। তাই দ্রুত শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।”

একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জুলেখা আফরোজ বলেন, “চাকরির বয়স ১০ বছর, এখনো ১৩তম গ্রেডে আছি। পদোন্নতি ও উন্নীতকরণ দীর্ঘদিন স্থগিত। আমাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।”

আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি একেএম জিল্লুর রহমান বলেন, “সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার কোনো পদক্ষেপ না থাকায় আমরা কর্মসূচি পালন করছি। সরকার প্রজ্ঞাপন দিলেই শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরবেন।”