সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বরগুনা

১৯ বছরেও ছাত্রাবাস নেই, নিরাপত্তাহীনতায় বরগুনা পলিটেকনিকের শিক্ষার্থী


ব্যুরো চিফ

eshomoy.com || 2025-12-19 09:20
১৯ বছরেও ছাত্রাবাস নেই, নিরাপত্তাহীনতায় বরগুনা পলিটেকনিকের শিক্ষার্থী
ইসময় ক্যামেরা ছবি


প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য এখনো নিশ্চিত হয়নি ন্যূনতম আবাসন সুবিধা। নিজস্ব জমির অভাবে নির্মাণ হয়নি কোনো ছাত্রাবাস বা ছাত্রীনিবাস। ফলে দূরদূরান্ত থেকে আসা শত শত শিক্ষার্থীকে ভাড়া বাসা ও মেসে থেকে অনিরাপদ ও ব্যয়বহুল জীবনে দিন কাটাতে হচ্ছে, যা তাদের পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে।


বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ২০০৬-০৭ শিক্ষাবর্ষে যাত্রা শুরু প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর প্রায় ৮০ শতাংশই দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে ভর্তি হয়েছেন। ছাত্রাবাস না থাকায় এসব শিক্ষার্থীকে বাড়তি খরচ বহন করতে হচ্ছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে।


টাঙ্গাইল থেকে আসা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সাফিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার বাড়ি অনেক দূরে। ছাত্রাবাস থাকলে কম খরচে নিরাপদে থাকা যেত। এখন ভাড়া বাসায় থাকতে গিয়ে পড়াশোনার খরচ বেড়ে গেছে। পরিবার অনেক কষ্টে টাকা পাঠায়। অনেক সময় এই মানসিক চাপের কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারি না।’


এক নারী শিক্ষার্থী বলেন, ‘ছাত্রীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা না থাকায় আমাদের কষ্ট বেশি। সব কিছু মানিয়ে চলতে হয়, যার প্রভাব সরাসরি পড়াশোনায় পড়ে।’


বরগুনা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইশা মিয়া বলেন, ছাত্রাবাস নির্মাণের জন্য এখনো কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ২০২২ সালে এ বিষয়ে জরিপ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।


বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্তনীয়া বলেন, ‘ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কলেজের নিজস্ব জমি না থাকায় তা সম্ভব হয়নি। জমি অধিগ্রহণসহ ছাত্রাবাস ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিষয়ে আমরা বারবার কর্তৃপক্ষকে অবহিত করেছি।’


বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১,২০০ শিক্ষার্থী অধ্যয়নরত, যার মধ্যে ৯০০ জন ছাত্র ও ৩০০ জন ছাত্রী।