সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বরগুনা

মেয়ের জামাই কর্তৃক শশুরের মাছের ঘেরে বিষ প্রয়োগ


তাওহীদুল ইসলাম শুভ - পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি

eshomoy.com || 2023-08-09 16:28:45
মেয়ের জামাই কর্তৃক শশুরের মাছের ঘেরে বিষ প্রয়োগ

বরগুনার পাথরঘাটায় নিজের মেয়ের জামাই এর বিরুদ্ধে শশুরের ঘেরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।  উপজেলার সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড গহরপুর গ্রামের মোঃ ছগির হোসেনের ঘেরে  বিষ দেওয়ার অভিযোগ উঠেছে  তারই জামাই মোঃ সোহেলের বিরুদ্ধে।

আরও পড়ুন- গানের আসরে আয় না হলে পুলিশকে টাকা দিব কিভাবে : আয়োজক ইমরান

একের পর এক বারোটি ঘেরে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। দুই বছরে ঘেরে ছয় বার বিষ দেয়। এতে তার ক্ষতি হয়েছে প্রায় এক কোটি ১২ লাখ টাকা। এর তিন মাস আগে মোঃ ছগির হোসেন তারই জামাই মোঃ সোহেল হোসেনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়রিও করে। 

এই বিষয়ে ভুক্তভোগী ছগির হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, সোহেল হোসেন তার মেয়েকে জোরপূর্বক বিয়ে করেন। সোহেল হোসেন পরবর্তীতে এই বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা হওয়ার কারনে, সেই জের ধরে একের পর এক ক্ষতি করে আসছেন তারি মেয়ের জামাই সোহেল হোসেন। প্রতিবছর তার জামাই ঘেরে বিষ দেন। 

আরও পড়ুন- শেরপুরে ক্ষুদে ফুটবলারকে ধর্ষণের পর পর্ণোগ্রাফি তৈরি, গ্রেফতার-১

সে আরো বলেন, তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক, মামলা রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন নেশার সাথে সমৃদ্ধ। তারি মেয়ের জামাই   বিভিন্ন সময় বিভিন্ন ভাবে খুন করার হুমকি দিয়ে আসছে এবং তার গোপন অঙ্গ কেটে দিবার হুমকি দিয়েছেন। সাত মাস আগে তার জামাই এবং বিভিন্ন খারাপ কাজের সাথে  জড়িত রয়েছে বলে জানিয়েছেন।  

সোহেল হোসেনের সাথে এই বিষয় যোগাযোগ করতে চাইলে মুঠোফোনে  তাকে পাওয়া যায়নি। 

এই বিষয়ে পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, তাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।   

আরও পড়ুন- আদালত চত্বরে বিবাদী কে মারধর, ভিডিও ধারণে সাংবাদিকের উপর হামলা

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, জয়ন্ত কুমার অপু সাথে কথা বললে, তিনি বলেন শুনেছি অনেক বার  রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ দিয়ে লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ  মেরে ফেলে এবং আমি ঘটনাস্থলে কয়েক বার গিয়ে দেখে এসেছি এবং আমাদের এখান থেকে যতটুক  সম্ভব তাকে সহযোগিতা করা হবে।

এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, এখন পর্যন্ত কিছু জানেন না বলে জানিয়েছেন এই বিষয়ে কোন অভিযোগ দিলে  আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন- সলঙ্গায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আটক ৩

ই-সময়/আরএম/এমআরএম