শতাধিক শিশু ও কিশোরদের অংশগ্রহণে কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বরগুনায়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মামুন এন্টারপ্রাইজের সামনে। গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে আল
কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার শতাধিক শিশু ও কিশোর অংশগ্রহণ করেন।
আরও পড়ুন- সিরাজগঞ্জ অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৬

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি হাফেজ গোলাম মাওলা জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মীর মো. বজলুর রহমান।
গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনেরহ পরিচালক মো. আরিফ হোসেন খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বরগুনা পৌরসভার সাবেক মেয়র মো. শাহদাত হোসেন।
আরও পড়ুন- বরগুনায় চেয়ারম্যানের হয়রানির বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
ইসময়/আরএম/এমআরএম