সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বরগুনা

বরগুনার আমতলীতে চলাচলের রাস্তার বেহাল দশায়! ভোগান্তির চরমে


রাশিমুল হক রিমন, বরগুনা

eshomoy.com || 2024-03-21
বরগুনার আমতলীতে  চলাচলের  রাস্তার বেহাল দশায়!  ভোগান্তির চরমে
চুনাখালী বাজারের রাস্তা। ছবি- ই সময়

বরগুনা জেলাধীন আমতলী উপজেলার ২ নং কুকুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ডের মহিষকাটা বাস স্ট্যান্ড থেকে শুরু করে পশ্চিম চুনাখালী (৫ নং ওয়ার্ড )চুনাখালী হাট-বাজার থেকে চরখালি আমতলী থানার গুলিশাখালী ইউনিয়ন ও ২ নং কুকুয়া ইউনিয়নের সংযোগ মাধ্যম গোজখালি চুনাখালি ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশায় ভোগান্তির চরম পর্যায় দুই ইউনিয়নের (২ নং কুকুয়া- ২৪০২৮) ও(গুলিশাখালি- ২৮৬২০) জন সাধারণ জনগণ।

চুনাখালী হাট -বাজার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী হাট-বাজার সপ্তাহে প্রতি শনিবার এই হাট বসে এই হাটকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে তাদের পুরো সাপ্তাহিক চাহিদার কেনাকাটা দুই ইউনিয়ন তথা আশেপাশের অন্য ইউনিয়নের মানুষের আগমন ঘটে এই হাটে। এই আগত মানুষের একমাত্র রাস্তা এই একটিমাত্র রাস্তা যা ব্যবহারের অনুপযোগী কয়েক বছর ধরে।

ফোন ছিনতাই করার সময় হাতে নাতে ধরা পড়লো চোর

নিয়মিত ঘটছে দুর্ঘটনা আহত হচ্ছে স্কুল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ রাস্তার পাশেই স্বনামধন্য চুনাখালী স্কুল এন্ড কলেজ এবং চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চুনাখালি নুরানী হাফিজিয়া মাদ্রাসা এবং তার অঙ্গ প্রতিষ্ঠান ফাতেমা – তুজ জোহরা মহিলা মাদ্রাসা। চুনাখালি মাধ্যমিক বিদ্যালয়ে ৭০০ অধিক ছাত্র-ছাত্রী, চুনাখালি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩২০ জন কোমল শিক্ষার্থী চুনাখালী নূরানী মাদ্রাসা ও মহিলা মাদ্রাসা মোট ২৭০ জন শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে বলে জানিয়েছেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন।

এছাড়া দৈনন্দিন কাজকর্ম কৃষকের উৎপাদিত শস্য পরিবহনের জন্য রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। মহিষকাটা টেকনিক্যাল স্কুল ও মহিষকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন শিক্ষার্থীও এ রাস্তাটি ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান এবং চুনাখালি হাট কে কেন্দ্র করে চুনাখালী বাজার হয়ে উঠেছে একটি জনবহুল আবাসিক এলাকা।

সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তাদের প্রাণের দাবী হয়ে উঠেছে এই প্রায় ৫ কিলোমিটার চুনাখালী বাজার রাস্তাটি সংস্কার কাজ। এলাকাবাসী জানান অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা না হলে তারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন এর সাথে সম্পৃক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য।