আজ বুধবার সকাল ১০:৩০ মিনিটের দিকে শ্রীবরদী-শেরপুর রুডে বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা সিয়াম ও ঢাকা থেকে ছেড়ে আসা মেঘলা নামক দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কোন নিহতের ঘটনা ঘটেনি তবে প্রায় ১৫ জনের মতো আহত হয়েছেন।
যাত্রী এবং সাধারণ মানুষের তথ্যমতে জানা যায়, সিয়াম বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল তার নিজ লেন ধরে, ওপর দিক থেকে আসা মেঘলা বাসটি তার লেনে না থেকে ডান দিকের লেনে চলে আসায় এই সংঘর্ষ ঘটে।
বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই এ দুর্ঘটনা ঘটেছে। বাস ড্রাইভারদের আরো সতর্ক হওয়ার দাবি যাত্রীদের।