সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

এতিম, দুঃস্থ ও ভবঘুরের হাতে কম্বল তুলে দিলেন মতলব দক্ষিন ইউএনও ফাতিমা সুলতানা


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2025-01-06 ৭ঃ০০
এতিম, দুঃস্থ ও ভবঘুরের হাতে কম্বল তুলে দিলেন মতলব দক্ষিন ইউএনও ফাতিমা সুলতানা

এতিম, দুঃস্থ ও ভবঘুরের হাতে কম্বল তুলে দিলেন মতলব দক্ষিন ইউএনও ফাতিমা সুলতানা

--------------------

মতলব দক্ষিণ উপজেলায় শীতার্ত হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার  জনাব ফাতিমা সুলতানা।  চাঁদপুর জেলার মতলব দক্ষিণ  উপজেলায় জেলা প্রশাসন বরাদ্দকৃত ১০১০টি এবং বরাদ্দকৃত ৩,০০,০০০/- টাকায় ক্রয়কৃত ৬০০টি কম্বল বিতরণ করেছেন মতলব দক্ষিণ প্রশাসন। 


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আনোয়ারুল ইসলাম জানান, কম্বল ক্রয়ের জন্য মতলব দক্ষিণ উপজেলার আরও ২,০০,০০০/-, মতলব পৌরসভার অনুকুলে ২,০০,০০০/, নবসৃষ্ট নারায়নপুর পৌরসভার অনুকুলে ১,০০,০০০/-  বরাদ্দ পাওয়া গেছে। জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় প্রক্রিয়াধীন। 


জনসংখ্যা ও দুঃস্থতা বিবেচনায় ইউনিয়ন পরিষদ অনুকুলে কম্বল উপ-বরাদ্দ দেয়া হয় এবং সুষ্ঠু বিতরণের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। 


এবার কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংখ্যার চেয়ে মানের দিকেই নজর দেয় উপজেলা প্রশাসন।  বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়েছে এতিম, প্রতিবন্ধী, বয়োবৃদ্ধ, বিধবা ও স্বামী পরিত্যক্তা অসহায় নারীদের। 


প্রায় প্রতি রাতেই এতিম ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছেন ইউএনও ফাতিমা সুলতানা। তিনি জেলে পল্লী, আশ্রায়ন প্রকল্পের হতদরিদ্র পরিবার ও ভাসমান ভবঘুরের হাতেও কম্বল তুলে দিচ্ছেন। তাঁর বিতরণ কার্যক্রমে সঙ্গী হচ্ছেন সহকারী কমিশনার (ভুমি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।