সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

এই লোকটি কি সত্যিই কোরআনের আয়াত পড়ে মানুষকে সুস্থ করে তুলছেন?


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-15
এই লোকটি কি সত্যিই কোরআনের আয়াত পড়ে মানুষকে সুস্থ করে তুলছেন?

চাল-চলন, কথা-বার্তা, পোশাক-আশাক— দেখলেই বুঝা যায় তিনি একজন আরব। বাক প্রতিবন্ধীর মুখে তিনি আঙুল ঢুকিয়ে কোরআন তেলাওয়াত করছেন—সঙ্গে সঙ্গে মুখে কথা ফুটছে! বধিরের কানের কাছে কোরআন তেলাওয়াত করতেই সে শুনতে পাচ্ছে! অসুস্থ কারো মাথায় হাত রেখে কোরআন তেলাওয়াত করতেই সুস্থ হয়ে যাচ্ছে! যে ব্যক্তি এই বিস্ময়কর কাণ্ড ঘটাচ্ছেন তার নাম মালা আলি কুর্দিস্তানি। তার এসব কর্মকাণ্ডের ভিডিও বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি তাকে নিয়ে নতুন করে আলোচনা উঠেছে- সত্যিই কি তিনি আধ্যাত্মিক কোনো ক্ষমতা রাখেন, যার মাধ্যমে মানুষকে সুস্থ করে তুলতে পারেন?

তিনি মূলত ইরাকের কুর্দিস্তানের মানুষ। নিজের ফেসবুক পেজটির নাম দিয়েছেন ‘মালা আলি কুর্দিস্তানি’। এই নামেই তিনি পরিচিত। তবে পেজের ইন্ট্রোতে বলেছেন, ‘আমার নাম ড. আলি মাহমুদ হাসান। আমি ২৮ বছর ধরে ভেষজ চিকিৎসায় বিশেষজ্ঞ।’ তবে কুর্দিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, তার আসল নাম মোল্লাহ আলি কালাক।

ফেসবুকে তার ফলোয়ার ৫৮ লাখের বেশি। ভার্চুয়াল দুনিয়ার বাইরে বাস্তব জগতেও তার হাজার হাজার অনুসারী রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিতর্কের মুখে আছেন তিনি। কারণ তার প্রকাশিত ভিডিওগুলোতে দাবি করা হয়, তিনি কোরআনের আয়াত ব্যবহার করে অসুস্থ, জ্বিনে আক্রান্ত এবং অক্ষম মানুষদের সুস্থ করে তোলেন।

তার এই কর্মকাণ্ড শুরু হয় ইরাকের কুর্দিস্তান প্রদেশের ইরবিল শহর থেকে ৪০ কিলোমিটার দূরে তার নিজ গ্রাম কালাক থেকে। সেখানে তিনি একটি হিলিং সেন্টার বা রোগ নিরাময় কেন্দ্র খোলেন। দাবি করা হয় তিনি ক্যান্সারের চিকিৎসাও করতে পারেন। এই চিকিৎসায় তিনি উটের মুত্রকে উটের দুধের সঙ্গে মিলিয়ে রোগীকে খাওয়াতেন। চিকিৎসার জন্য তিনি রোগীকে চাবুকও মারতেন। এসবের ভিডিও ভাইরালও হয়।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাতে স্থানীয় সংবাদমাধ্যম রুদাউ ইংলিশ জানায়, সরকার বারবার তার নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দিয়েছিল। তার বেআইনি চিকিৎসা কার্যক্রমের কারণে কর্মকর্তারা তাকে একাধিকবার গ্রেফতার করে ও আদালতে হাজিরার নোটিশ দিয়েছিলেন। এক নারীকে ব্ল্যাকমেইল করার অভিযোগেও তাকে গ্রেফতার করা হয়।

যখন কুর্দিস্তানে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয় এবং সাজার সম্ভাবনা তৈরি হয় তখন তিনি সৌদি আরব চলে যান। সেখান থেকে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি একটি ভিডিও পোস্ট করেন মালা আলি, যেখানে দাবি করেন, তিনি সৌদি আরবের পবিত্র শহর মদিনায় এক বৃদ্ধ ব্যক্তিকে সুস্থ করেছেন; যিনি কিনা দশ বছর ধরে অন্ধ ছিলেন!

ভিডিওতে দেখা যায়, মালা আলি নিজের জিহ্বা দিয়ে তর্জনী আঙুল চেটে তা ওই ব্যক্তির দুই চোখে ছোঁয়ান। এরপর কোরআনের একটি সূরা পাঠ করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই বৃদ্ধ ব্যক্তি দাবি করেন যে, তার