সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

শ্রীবরদীতে ১৪ দিন ধরে নিখোঁজ আসেদা বেগম, সন্ধান চায় পরিবার


‎শেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2026-09-17
শ্রীবরদীতে ১৪ দিন ধরে নিখোঁজ আসেদা বেগম, সন্ধান চায় পরিবার
চিত্র: নিখোঁজ আসেদা বেগম


শেরপুরের শ্রীবরদী উপজেলায় আসেদা বেগম (৪০) নামে এক নারী প্রায় ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিখোঁজ আসেদা বেগম শ্রীবরদী উপজেলার সিংবড়ুনা ইউনিয়নের কর্নঝোড়া মেজপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ওসুমুদ্দিন। নিখোঁজের সময় তার পরনে ছিল সেলোয়ার-কামিজ।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৪ দিন আগে তিনি নিখোঁজ হন। এরপর আত্মীয়-স্বজনসহ পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

খামারপাড়া গ্রামের যুবক রেজুয়ান বলেন, “আসেদা বেগমের নিখোঁজের খবর শুনে আমরা উদ্বিগ্ন। কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।

আসেদা বেগমের বাবা ওসুমুদ্দিন বলেন, “আমার মেয়ে প্রায় ১৪ দিন ধরে নিখোঁজ। অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু এখনো তার সন্ধান পাইনি। কেউ তার সন্ধান পেলে দয়া করে আমাদের খবর দিন।

কেউ আসেদা বেগমের সন্ধান পেলে ০১৩২৯২৪৪৯৭৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।