সব সময় সব খানে


রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

>> নোয়াখালীতে যুবদল নেতা দিদারের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলের অভিযোগ

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> কাবাডিতে দেশসেরা হাতীবান্ধার মেয়েরা, আনন্দ শোভাযাত্রায় উদ্‌যাপন

>> ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

>> হাতীবান্ধায় প্রকৌশলী আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টা অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপর

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

শ্রীবরদীতে কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণের উদ্যোগ


‎শেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2026-10-16
শ্রীবরদীতে কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণের উদ্যোগ
ব্যক্তিগত উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের ব্যবস্থা করেছেন জনাব আবদুল্লাহ আল মামুন দুলাল।

 

শেরপুরের শ্রীবরদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কর্মহীন মা-বোনদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের ব্যবস্থা করেছেন জনাব আবদুল্লাহ আল মামুন দুলাল।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীবরদী উপজেলা শাখার সদস্য সচিব এবং বর্তমানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, কর্মহীন নারীদের হাতে-কলমে সেলাই প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা এবং তাদের জন্য আয়ের পথ তৈরি করা। প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সেলাই মেশিন পেলে নারীরা বাড়িতে বসেই বিভিন্ন ধরনের পোশাক তৈরি ও সেলাইয়ের কাজ করে উপার্জন করতে পারবেন। এতে নিজেদের আর্থিক সচ্ছলতা অর্জনের পাশাপাশি পরিবারের ব্যয় নির্বাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নিম্নআয়ের ও কর্মহীন নারীদের জন্য এটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন সুযোগ তৈরি করবে।

নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, পরিবারের ওপর নির্ভরশীলতা কমানো এবং সমাজে তাদের মর্যাদা ও অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

নারীর ক্ষমতায়ন হোক, কর্মসংস্থান বাড়ুক—এমন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাক নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ।