সারা দেশে বি এন পি জামাতের নৈরাজ্যবাদ, সন্ত্রাসবাদ, পুলিশ হত্যা, সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে আজ ৬ই নভেম্বর সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ভাইয়ের নেতৃত্বে, কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণ সমাবেশ ও শান্তি মিছিল করা হয়।
আরও পড়ুন-আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু সিলেট থেকে
এতে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ এলাকার সাধারণ জনতা উপস্থিত ছিল।

ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু জনতার উদ্দেশ্যে বলেন, 'আপনারা সকলেই সতর্ক থাকেন।আন্দোলনের নামে কোন প্রকার সহিংসতা সরকার ও দেশের জনগণ মেনে নেবে না।শান্তির জন্য আমরা রাজপথে আছি রাজপথেই থাকবো।'
ইসময়/এনআই/এমআরএম