সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

নাটোরে ৫ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-12-17 19:53:30
নাটোরে ৫ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ে নাটোরের ৪ টি নির্বাচনী আসন থেকে মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

রোববার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন-২৫ দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রত্যাহার করা প্রার্থীরা হল নাটোর ১ (লালপুর- বাগাতিপাড়া) আসন থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে সমর্থন জানিয়ে এবং লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রয়াত সাংসদ মমতাজ উদ্দিন ও সংরক্ষিত আসনের সাবেক সাংসদ শেফালী মমতাজের ছেলে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সাগর ব্যক্তিগত কারন দেখিয়ে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। নাটোর ৩ (সিংড়া) আসন থেকে জাকের পার্টি প্রার্থী মোছাঃ রাকিবা হক কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

নাটোর ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসন থেকে জাকের পার্টির মনোনিত প্রার্থী রবিউল করিম তিনিও কেন্দ্রীয় সির্দ্ধান্ত মেনে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোছাঃ জাহানারা বেগম প্রধান মন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা দেখিয়ে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন। তবে নাটোর ২ (সদর-নলডাঙ্গা) আসন থেকে কোন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন নাই।

আরও পড়ুন-বরগুনায় আচরণবিধির লঙ্ঘন করা আ.লীগ নেতাকে জরিমানা

জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, প্রার্থীতা প্রত্যাহের শেষ দিনে নির্ধারিত সময়ে নাটোরের ৪ টি আসন থেকে ৩৭ প্রার্থীর মদ্যে মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ওই ৫ জন প্রার্থী মনেনয়ন প্রত্যাহার করায় ৩২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন।

 

ইসময়/একে/এমআরএম