সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রঙ্গরস

কালিয়াকৈর উপজেলার প্রত্যেক স্কুলের আগামী বছরের নতুন বই বিতরণ চলছে।


সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)

eshomoy.com || 2020-12-28 11:45:00
কালিয়াকৈর উপজেলার প্রত্যেক স্কুলের আগামী বছরের নতুন বই বিতরণ চলছে।

সারাদেশে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশে গত কয়েক সপ্তাহ ধরে উপজেলা সদর থেকে নতুন বছরের নতুন বই পৌছে যাচ্ছে প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে।দেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ সকল প্রাইভেট কেজি স্কুলগুলোতে ও এই সরকারী বই সরবরাহ করা হচ্ছে। তবে গত ১৭ মার্চ থেকে পৃথিবীর সব রাষ্ট্রে বৈশিক করোনার ছোবলে আক্রান্ত হওয়ার পর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে সকল প্রতিষ্ঠান,হাটবাজার, রিসোর্ট, পিকনিক স্পট, বিনোদন কেন্দ্র, যানবাহন, ট্রেন, বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও স্কুল বন্ধ রাখা হয়েছে। স্কুল কলেজ বন্ধ থাকলে ও সরকারের নীতি নির্ধারকরা সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য বন্ধের মধ্যেই সরকারী বই ১ জানুয়ারী-২০২১ সালের মধ্যে পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই সাথে শিক্ষার্থীদের গত ২০২০ সালে নেওয়া বই স্কুলে জমা নিয়ে সংরক্ষণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা গেছে নতুন বই বিতরণ করা হচ্ছে। সেখানে শতাধিক সরকারী ও কেজি স্কুলের শিক্ষকদের মধ্যে নতুন বইয়ের গন্ধে উচ্ছাস আনন্দ চোখে মুখে দেখা গেছে। কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তা শিক্ষকদের কাছে জানতে চাওয়া হলে কিছুই বলতে পারেনি।
সিনথিয়া প্রি-ক্যাডেট হাইস্কুল এর পরিচালক মোঃ শহিদুল ইসলাম মাষ্টার জানান, একটি বাড়ী ভাড়া নিয়ে তিনি গত দেড় যুগ ধরে সুনামের সাথে শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন। কিন্তু করোনার কারণে প্রতিমাসে তাকে বাড়ী ভাড়া বাবদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা গুনতে হচ্ছে। কবে স্কুল খোলার নির্দেশ দিবেন তিনি তাও জানেন না। তাই দুঃখ প্রকাশ করে জানান, পৃথিবীর সকল করোনা মনে হচ্ছে স্কুলের শ্রেণি কক্ষে এসে জড়ো হয়েছে।
এ ব্যাপারে সফিপুর এলাকার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখা প্রধান  মোঃ আরাফাত রহমান জানান, সরকারী নির্দেশনা মানতে হচ্ছে। তাই যখন স্কুল খোলার অনুমতি দিবেন তখন স্কুল খুলবে। তবে আগামী জানুয়ারির ১ তারিখে স্কুলের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌছে দেওয়া হবে।
কালিয়াকৈর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন জানান,যথা নিয়মে ১ জানুয়ারী শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে হবে এবং পুরাতন বই স্কুলে সংরক্ষণ রাখতে হবে।