ভোটের হাওয়া বইছে নগরজুড়ে। শহরজুড়ে ভোটের আমেজ, শীতের কুয়াশা কেটে সূর্য উঁকি দেওয়ার আগেই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা মিছিল আর পথসভায় জমে উঠেছে। ভোটারদের পাশে পাওয়ার আশায় স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়া বিএনপি নেতা তৈমুর আলম গত ১০ বছরে নানা অনিয়মের অভিযোগ করে।
অন্যদিকে,আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি বলছেন, তার জয় সুনিশ্চিত সব অভিযোগ উড়িয়ে দিয়ে।আগ্রহের সীমা নেই ভোটারদের এই নগরে ভোট নিয়ে। বলছেন, যিনি নগরের উন্নয়ন আর প্রত্যাশা পূরণ করবেন,তারা তার পক্ষেই থাকবেন।
তৈমুর আলম খন্দকার বিএনপির শীর্ষ নেতা হলেও এই নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়ছেন।নগরের লঞ্চঘাট এলাকায় সকালেই প্রচারণা চালান। পরে যান বন্দরে। এসময় সমালোচনা করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর, সিটি করপোরেশন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরার পাশাপাশি।
যদিও নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এমন অভিযোগ আমলে নিচ্ছেন না। বরং ওয়ার্ডভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ফিরিস্তি নিয়ে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। এছাড়াও প্রচারণায় মুখর এখন পুরো নগর কাউন্সিলর আর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের।