পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবালের নেতৃত্বে শতশত পৌর ছাত্রলীগ ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
গত মঙ্গলবার সকাল-১১টায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম জন্মদিন উপলক্ষে একটি র্যালি বের করেন।পরবর্তীতে র্যালিটি বাইপাস (বটতলা) থেকে স্টিডিয়াম শেষ করে।
এসময় পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল বলেন,বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, দেশপ্রেম, সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজ বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে আজকে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুকন্যা শুধু নিজেকেই নন, বিশ্বদরবারে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পিরোজপুর পৌর ছাত্রলীগ সবসময়ই সুসংগঠিত।জননেত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা মাঠে ময়দানে আছি ও থাকবো।