সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার নেতারা বন্যাকবলিতদের পাশে 


মো: মিলন - ইসময় (স্টাফ রিপোর্টার)

eshomoy.com || 2022-01-08
জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার নেতারা বন্যাকবলিতদের পাশে 

 

 

 


মহামারি করোনার মধ্যেই মানুষের দুর্দশার শেষ নেই মালয়েশিয়ার পূর্ব উপকূল, মধ্য ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নিম্নাঞ্চলে তলিয়ে যাওয়া বন্যাকবলিত এলাকার । দেশটির সরকারের পাশাপাশি বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখাএই বন্যার্তদের পাশে দাঁড়াল ।

 

 


শনিবার স্থানীয় সময়  (০৮ জানুয়ারি) মালয়েশিয়ার পাহাং রাজ্যের কোয়ান্তানের কারাক এলাকায় দ্বিতীয়বারের মতো বিভিন্ন বাড়িঘর সংস্কারের পাশাপাশি মসজিদ পরিচ্ছন্নতার কাজে নেমেছেন সংগঠনের এ সকল  নেতাকর্মীরা।

 

 


নাজমুল ইসলাম বাবুল জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি  বলেন, এবারের বন্যায় এখানকার  অনেক দরিদ্র পরিবারের বাড়িঘর, সহায়-সম্পদ ও জীবন-জীবিকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বহু রাস্তাঘাট, বসতভিটা, দোকানপাট, জমি-জিরাত ও ফল-ফসল নিশ্চিহ্ন ও বিলীন হয়ে গেছে। 

 

 


তিনি আরো বলেন, দেশ এবং বিদেশে যেকোনো প্রকার দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঐতিহ্য। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের প্রথম দিনে  বেশ কিছু এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ ও বন্যা কবলিত এলাকার বেশ কয়েকটি ঘড়বাড়ি সংস্কারকাজ সম্পন্ন করেছি। জীবনের ঝুঁকি নিয়ে এখানে আমাদের দলের নেতাকর্মীরা  বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের দলের নেতাকর্মীরা অনেকেই অসুস্থ হয়েছে কিন্তু মানবসেবা থেমে নেই বলেও জানান তিনি।

 

 


দেশটির পাহাং রাজ্যের কোয়ান্তানের এনজিও এমসিসিএফের চেয়ারম্যান দাতো সেরি হাজি হালিম ইসহাক এবং জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেনের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়।