সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

‘আন্দোলন দমাতে গুলির ব্যবহার চিরতরে নিষিদ্ধ করতে হবে’ – রুহুল কবির রিজভী


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-03
‘আন্দোলন দমাতে গুলির ব্যবহার চিরতরে নিষিদ্ধ করতে হবে’ – রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক আন্দোলন দমন বা কোনো কর্মসূচি বানচালের জন্য গুলির ব্যবহার চিরতরে নিষিদ্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা পুলিশের মাধ্যমে গুলি চালিয়ে যেভাবে সাধারণ মানুষকে হত্যা করেছেন, দেশে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।

আজ সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি। কিন্তু শেখ হাসিনা তার দমনমূলক শাসন পুনরায় প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ষড়যন্ত্র করছেন এবং উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেন রিজভী।

রিজভী বলেন, যুবলীগ, ছাত্রলীগ এবং সরকার-সমর্থিত বাহিনী যে নৃশংসতা চালিয়েছে, তা জনগণ আর মেনে নেবে না। বিএনপি নেতাকর্মীদের ওপর গণহত্যার মতো হামলা চালানো হয়েছে, শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। বাংলার জনগণ এসব অন্যায়ের বিচার চায়।

তিনি আরও বলেন, এমন একটি সংস্কার করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরশাসক জনগণের অধিকার কেড়ে নিতে না পারে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রকে দমনমূলক নীতির বাইরে আনতে হবে।

এ সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব মহিউদ্দিন আহমেদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।