সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

নৌকায় ভোট দেওয়ায় দূর হয়েছে মঙ্গা: শেখ হাসিনা


মো: সাব্বির আহসান -ই সময়

eshomoy.com || 2022-01-16
নৌকায় ভোট দেওয়ায় দূর হয়েছে মঙ্গা: শেখ হাসিনা

 

 

১৬ জানুয়ারি (রোববার) সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আর নৌকায় ভোট দেওয়ার ফলেই রংপুরের মঙ্গা দূর হয়েছে ও কর্মসংস্থান বেড়েছে। তিনি বলেন, দেশে আর কেউই ভূমিহীন থাকবে না আর দেশের উন্নয়নে এ অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।

 


এক ছাদের নিচেই বিভাগীয় প্রশাসনের সব অফিস রেখে ১০ তলা অত্যাধুনিক ভবন। দেশের আটটি বিভাগের মধ্যে প্রথম বিভাগীয় এই সদর দফতর করা হয়েছে রংপুরে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও এক জায়গা থেকে সব রকম সেবা দিতে বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার সফল বাস্তবায়নের লক্ষে প্রথম নির্মিত বিভাগীয় সদরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 


সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে তৃণমূল মানুষের কাছে সব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আরও বলেন, জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই আজ মঙ্গা দূর হয়েছে। রংপুর এলাকায় মানুষের কর্মসংস্থানও বেড়েছে।

 

এ সময় ভূমিহীনদের খুঁজে বের করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, দেশে কোনো ভূমিহীন থাকবে না। উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ আর এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। সব উপজেলা ও জেলা ও বিভাগীয় শহরে একই ছাদের নিচে সব সেবা দেওয়ার লক্ষে সরকার এমন কমপ্লেক্স নির্মাণ করবে।