সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

কারাগারে মানবেতর জীবন- যাপন করছেন - পলক


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-04-21
কারাগারে মানবেতর জীবন- যাপন করছেন - পলক
ফাইল ছবি।

প্রিজন ভ্যানে থাকা অবস্থায় বৃষ্টির পানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সম্পূর্ণ ভিজে যান। এরপরও কারাগারে তাকে যেখানে রাখা হয়েছিল সেখানে বৃষ্টির পানি ঢুকে ফের ভিজে যান তিনি। মানবেতর পরিবেশে রাখা হয়েছে কারাগারে তাকে।

সোমবার (২১ এপ্রিল) পলকের আইনজীবী আদালতকে এসব কথা অবগত করেন। পরে তিনি সাংবাদিকদেরও বলেন।  

এদিন আওয়ামী লীগ নেতা শাজাহান খান আজও আদালতে প্রবেশের আগে ভাঙচি দিচ্ছিলেন এবং হাসাহাসি করছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শাজাহান খান আজও আদালতে ভাঙচি দিচ্ছিলেন এবং হাসাহাসি করছিলেন। কারণ এরা খুব নির্লজ্জ। ১৫ বছর মানুষকে গুম, খুন করেছে তা নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই।

তিনি আরও বলেন, হত্যাকারী হিসেবে তারা আসক্ত হয়ে গেছেন। তাই তাদের লজ্জা নেই। তারা হাসুক বা পুলিশকে ধমক দিক, এতে তারা নিজেদের ফ্যাসিস্ট হিসেবে প্রমাণ করছেন। তাদের বিচার হবে। যেদিন ফাঁসি হবে, সেদিনও তারা হাসাহাসি করবেন। কিন্তু সেদিন তারা এগুলোর জবাব পাবেন।

এদিন মিরপুর, শেরেবাংলা, শাহবাগ থানায় বিভিন্ন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ব্যারিস্টার তুরিন আফরোজ, আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।