সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

ইশরাকের শপথের দাবিতে চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বি ক্ষো ভ


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-05-18
ইশরাকের শপথের দাবিতে চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বি ক্ষো ভ
সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা রোববার (১৮ মে) সকাল থেকে নগরভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং প্রবেশপথ বন্ধ করে দেন, যার ফলে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।

বিক্ষোভকারীরা নগরীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে নগরভবনের সামনে জড়ো হচ্ছেন এবং ইশরাক হোসেনের শপথ গ্রহণ বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন। তারা ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না’, ‘অবিলম্বে শপথ দিতে হবে’ এবং ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

যাত্রাবাড়ী থেকে আসা বিক্ষোভে অংশ নেওয়া এমদাদুল হক বলেন, “ইঞ্জিনিয়ার ইশরাক জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। অথচ তাকে এখনো শপথ করানো হচ্ছে না। আমরা জানতে চাই, কেন এই প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে? যত দিন শপথ গ্রহণ না হবে, তত দিন আমরা রাজপথ ছাড়ছি না।”

একই দাবিতে পুরান ঢাকা থেকে আসা নাসরিন আক্তার বলেন, “গেজেট প্রকাশিত হওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ করানো হচ্ছে না। আমরা তার হাতে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”

এর আগে শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে একটি মামলা হয়েছিল, যা তৎকালীন মেয়র তাপস প্রভাব খাটিয়ে থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে আমরা আইনি প্রক্রিয়া মেনে আদালতের পক্ষ থেকে রায় পেয়েছি। এখন এই রায় নিয়ে কেউ প্রশ্ন তুললে, সেটা আদালত অবমাননার শামিল।”

তিনি আরও জানান, গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি এবং তিনি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ একটি ট্রাইব্যুনাল আগের ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়।