সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

ইশরাককে- শপথ না পড়ালে আন্দোলনের হুঁশিয়ারি- বিএনপির


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-05-19
ইশরাককে- শপথ না পড়ালে আন্দোলনের হুঁশিয়ারি- বিএনপির
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেটে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা দ্রুত না করা হলে ঢাকার চলমান আন্দোলন থেকে দেশে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।

এসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্মান রক্ষা হবে কিনা তা নিয়ে বিএনপি সন্দিহান বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে দেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে কি না তা আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানান সালাহউদ্দিন।

তিনি বলেন, হাসিনার পতন নিষ্ঠুরভাবে হয়েছে, তাদের পরিণতি করুণ হবে তা ইতিহাস বলে দেয়। বাংলাদেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠিত না হয় তার সব পথ বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

 বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা নির্বাচনের কথা বললে অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়, বর্তমান পরিস্থিতিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছের সভাপতিত্বে সিলেটের ৪ জেলা ও মহানগরসহ ৫টি ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতাহ সিদ্দিকি, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীসহ ৪ জেলার দায়িত্বশীল নেতারা।