সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-05-21
সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
সংগৃহীত ছবি

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমান সরকার একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তাদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সরকারের সাফল্য কিংবা ব্যর্থতা অনেকটাই নির্ভর করে তাদের ওপর।
মঙ্গলবার (২০ মে) সকালে বরিশাল সার্কিট হাউজে প্রশাসনিক ও উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সরকারি সেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রধান মাধ্যম আপনারাই। তাই নিশ্চিত করতে হবে, কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হয়। সীমিত সম্পদের মধ্যেও সরকার চেষ্টা করছে জনগণের সমস্যাগুলোর সমাধানে। অতীতে যে ভঙ্গুর প্রশাসনিক কাঠামো ছিল, তার সংস্কারে এখন ধারাবাহিক কার্যক্রম চলছে। সবার সম্মিলিত প্রয়াসে শিগগিরই পরিস্থিতির উত্তরণ সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মিজানুর রহমান। এছাড়া বরিশালের বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পটুয়াখালীর জেলা প্রশাসকরা।
এর আগে একই স্থানে ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২: জেলা ও উপজেলা পর্যায়ের ফলাফল উপস্থাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে তিনি বলেন, বরিশাল কৃষিনির্ভর একটি অঞ্চল। তবে নদীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষি প্রযুক্তির অভাবে এ অঞ্চলের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকার কৃষি সম্প্রসারণ ও টেকসই উৎপাদনের জন্য কাজ করছে। শিক্ষিত যুবসমাজ যদি কৃষিতে এগিয়ে আসে, তাহলে যেমন বেকারত্ব কমবে, তেমনি খাদ্য উৎপাদনও বাড়বে।
শিল্পায়ন বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "বরিশালকে শিল্পসমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে সরকার ইতোমধ্যে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের মহাসড়ক প্রকল্প অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিল্পের বিকাশ ঘটবে।"
জেএইচ/ইডি