সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচন ‘ডিসেম্বর মাসেই’ হবে : বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-05-31
নির্বাচন ‘ডিসেম্বর মাসেই’ হবে : বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা
মিজানুর রহমান সিনহা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা বলেছেন, আপনারা অধৈর্য হইয়েন না, ‘নির্বাচন ডিসেম্বর মাসেই’ হবে।

শুক্রবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

মিজানুর রহমান সিনহা বলেন, এ নির্বাচনে কেউ আমাদের পরাজিত করতে পারবে না। আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে সংসদে যাব ইনশাল্লাহ। এজন্য আমরা সবার সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচন করব। এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

পরে তিনি টঙ্গীবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিদর্শন করেন এবং শহিদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় নেতাকর্মীদের নিয়ে দোয়া মোনাজাত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কেএম জহিরুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. জামাল, আউটশাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিকদার, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য পাপিয়া ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সদস্য সচিব মহসিন খান বাবু, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি রাসেল মল্লিকসহ উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জেএইচ/ইডি