প্রধান উপদেষ্টা: পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ স্পষ্ট
প্রধান উপদেষ্টা এক বক্তব্যে বলেন, "দেশ যখন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখন পরাজিত একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে নানা কৌশল অবলম্বন করছে। তবে জনগণ সচেতন, এবং কোনো ষড়যন্ত্রই সফল হবে না।"
তিনি আরও বলেন, “আমাদের অর্জন ও সাফল্যকে হুমকির মুখে ফেলার জন্য কিছু গোষ্ঠী গুজব ছড়ানো, বিভ্রান্তি সৃষ্টি এবং সহিংসতা উস্কে দেওয়ার পায়তারা করছে। সরকার সজাগ রয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে যেকোনো ধরনের অস্থিতিশতা মোকাবেলায়।”
প্রধান উপদেষ্টা দেশবাসীকে গুজব ও অপপ্রচারে কান না দিয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।