বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সারজিস। এক সাক্ষাতে তিনি বলেন, বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তায় নয়, আন্তর্জাতিক শান্তিরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা সদস্যদের ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে প্রাকৃতিক দুর্যোগে সহায়তা ও অবকাঠামো উন্নয়নেও সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
রাষ্ট্রদূতের এ বক্তব্যে সেনাবাহিনীর প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন দেখা গেছে বলে মত বিশ্লেষকদের।