সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

পিআর পদ্ধতিতে ভোটের দাবি অযৌক্তিক : নজরুল ইসলাম খান


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-21
 পিআর পদ্ধতিতে ভোটের দাবি অযৌক্তিক : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান/

সংখ্যানুপাতিক (পিআর) ভোট ব্যবস্থা কিছু রাজনৈতিক দলের অযৌক্তিক দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিআর পদ্ধতি দাবি করার দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, “পিআর কী? ব্যাপারটা তো আপনারা পরিষ্কারই করছেন না, আপনি কী ধরনের পদ্ধতি চান, যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কি কেউ কখনও জনগণকে জিজ্ঞাসা করেছি? এই ঢাকার পাশে কেরানীগঞ্জে যান না! সেখানে একজন লোককে বলেন যে এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করেছেন—আমরা নতুন একটা নতুন পদ্ধতি চাচ্ছি, যাতে ভোটের মূল্য থাকবে, যাতে অংশগ্রহণ আনুপাতিক হারে হবে, সেখানে আপনি কোনো ব্যক্তিকে না, দলকে ভোট দেবেন এবং দল এমপি মনোনীত করবে। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না। আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না।”

তিনি বলেন, “এই কথাগুলো কি বলছেন এলাকার মানুষজনকে। তাদের মতামত চাইছেন কি, তারা রাজি কি রাজি না। যখন এ নিয়ে (পিআর) ইনসিস্ট করা হয়, তখন তো সন্দেহ করাই যায় যে এটা একটা অযৌক্তিক চেষ্টা—যেটার অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে।”

নজরুল ইসলাম খান বলেন, “আমরা মনে করি যে, যেহেতু বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, যেহেতু এটার ভিত্তিটা দুর্বল। সাধারণ মানুষকে এটার মধ্যে প্রাসঙ্গিক করা হয়নি। সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না। একটা সময় দেখা যাবে যে, এটা বন্ধ হয়ে গেছে।”

একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “যদি আপনি এটাতে (পিআর) রাজিও হন, তাহলেও তো এই নির্বাচনে তা বাস্তবায়ন করতে পারবেন না। কারণ, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের। কাজেই করতে হলেও তো আপনার এরপরের নির্বাচনের প্রশ্ন আসবে, তাই না।”

নজরুল বলেন, “যেকোনো রাজনৈতিক দলের যেকোনো রাজনৈতিক নেতার কোনো চিন্তাভাবনা থাকতে পারে। হতে পারে সেটা খুবই ভালো, হতে পারে সেটা যুগান্তকারী, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হলো, যেকোনো প্রস্তাব ভালো হোক আর মন্দ হোক, বিজ্ঞ মানুষ বলুক আর আমাদের মতো মূর্খ মানুষ বলুক—যে পর্যন্ত এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, সে পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর হতে পারে না, হওয়া উচিত না।”

ইভিএম প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “দেখুন, আমাদের দেশে শুধু ভোটটা কীভাবে দেবেন—ব্যালট পেপারে দেবেন, ব্যালট পেপারে সিল মারবেন, নাকি মেশিনে টিপ দেবেন, ইভিএম মেশিন—