সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে সুর মেলালো জামায়াত


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-30
জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে সুর মেলালো জামায়াত
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তাহের বলেন, নুরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, নুরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতীতের সরকারের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
জামায়াত নেতা বলেন, ‘জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ-অধিকার পরিষদের দাবির সঙ্গে আমরাও একমত।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের মারধরে আহত হন নুরুল হক নুর।