জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদে জামায়াতে ইসলামীর কোম্পানির ছাপানো ব্যালটে ভোটগ্রহণের অভিযোগ তুলেছে - ছাত্রদল। জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেছে, ভোট কারচুপির নীলনকশা বাস্তবায়ন করছে ইসলামী ছাত্রশিবির। ক্যাম্পাসে জামায়াতের লোকজনদের আনাগোনা রয়েছে বলেও অভিযোগ করেনন তাঁরা।
একাধিক কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অনিয়মের অভিযোগে এক ঘণ্টা বন্ধ থাকে তাজউদ্দিন হলের ভোটদান।