সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

অন্যায় করে আর কেউ পার পাবেনা : সারজিস আলম


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-22
অন্যায় করে আর কেউ পার পাবেনা : সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, সমন্বয়ক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘অন্যায় করে আর কেউ পার পেয়ে যাবে না’।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে সারজিস আলম আরও বলেন, পঞ্চগড় সদর হাসপাতালকে জনগণের আস্থার জায়গা হিসেবে দেখতে চান, যেখানে সেবা হবে মুখ্য।

তিনি বলেন, ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমাধানের চেষ্টা করা হবে। তবে কেউ যদি পদবী বা পেশাকে অপব্যবহার করে সাধারণ মানুষের ন্যূনতম আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে, তাহলে আমরা নির্দ্বিধায় সাধারণ মানুষের কন্ঠ হয়ে কাজ করবো।

এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সোমবার (২২ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছে।

আদেশে বলা হয়েছে, রোগীর আত্মীয়ের সঙ্গে ডা. আবুল কাশেমের অপেশাদার আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী। তিনি সাময়িক বরখাস্তকালে খোরপোশ ভাতাদি পাবেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর), যখন হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে শিশু ধর্ষণের ভুক্তভোগীর স্বজনরা চিকিৎসকের সঙ্গে পরামর্শের জন্য যান। এ সময় ডা. আবুল কাশেম কুরুচিপূর্ণ ও হুমকিসূচক ভাষায় স্বজনদের সঙ্গে কথা বলেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান চিকিৎসককে শোকজ নোটিশ প্রদান এবং দায়িত্ব থেকে মৌখিকভাবে সরিয়ে দেন।